
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে বেদে এবং হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবদুল কাদের। এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মমিনুর রহমান, কালীগঞ্জ উপজেলার সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, প্রশিক্ষক শাহিদা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বেদে জনগোষ্ঠীর ২০ জন নারী এবং হিজড়া জনগোষ্ঠীর ১৫ জন সদস্য সহ সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। ২০২৪-২০২৫ অর্থ বছরে বেদে এবং হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক কর্মসূচির আওতায় ব্লক বাটিক এবং বিউটিফিকেশন বিভাগে ২০ ও ১৫ দিনের প্রশিক্ষণ গ্রহণ করবে প্রান্তিক এই দুই জনগোষ্ঠীর সদস্যরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এটি মূলত সমাজে অবহেলিত বেদে এবং হিজড়া জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আয়োজিত প্রশিক্ষণ কার্যক্রম। এই কার্যক্রমের মাধ্যমে তাদের বিভিন্ন দক্ষতা উন্নয়ন ও সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে। এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো বেদে ও হিজড়া জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন করা। তাদেরকে আত্ম-নির্ভরশীল করে সমাজে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ করে দেয়া।তাদের দক্ষতা বৃদ্ধি করা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।সমাজের মূল স্রোতে তাদের একীভূত করা।
আজকালের কন্ঠ/রাহাত/সোহাগ
আপনার মতামত লিখুন :