লামায় পাহাড় কাটার দায়ে দুটি ইটভাটাকে অর্থদণ্ড প্রদান | Daily AjKaler Kontho

লামায় পাহাড় কাটার দায়ে দুটি ইটভাটাকে অর্থদণ্ড প্রদান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ৩০, ২০২৫, ৭:৫১ অপরাহ্ন
লামায় পাহাড় কাটার দায়ে দুটি ইটভাটাকে অর্থদণ্ড প্রদান

মোঃ জয়নাল আবেদীন, বান্দরবান প্রতিনিধি : সোমবার ৩০ জুন ২০২৫তারিখ বিকাল সাড়ে ৫টার দিকে বান্দরবান জেলার লামা উপজেলার বনভূমি সংলগ্ন এলাকায় পাহাড় কাটার অপরাধে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী YSB ও UBN নামক দুটি ইটভাটাকে (এক লক্ষ) টাকা করে মোট (দুই লক্ষ) টাকা জরিমানা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দীন, সাথে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

প্রাকৃতিক পরিবেশ ও পাহাড় রক্ষায় উপজেলা প্রশাসনের এধরনের পদক্ষেপ প্রশংসনীয় বলে স্থানীয় জনগণ মন্তব্য করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দীন জানান, পরিবেশ বিরোধী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না এবং ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/রাহাত/জয়নাল