
শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি : স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়াকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিজ এলাকা মুরাদনগরে বিক্ষোভ মিছিল করেছে। বিকেলে ছাত্র জনতার ব্যানারে মুরাদনগর উপজেলা চত্ত্বরে বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা যায়, উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়াকে নিয়ে সম্প্রতি ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক হোসেন ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মিডিয়াতে মিথ্যাচার করছে। এরই প্রতিবাদে মুরাদনগর সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়।
বিকেলে বিক্ষোভ মিছিলটি উপজেলা গেট থেকে শুরু হয়ে থানা গেট হয়ে আল্লাহু চত্ত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ইব্রাহিম খলিল, মুরাদনগর উপজেলা আহ্বায়ক এডভোকেট ওবায়দুল ইসলাম, সচেতন নাগরিকদের পক্ষে কামরুল হাসান কেনাল, কবির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শপথের দাবিতে একটি পক্ষ দীর্ঘদিন নগর ভবনকে অচল করে রেখেছে। গতকাল তাদেরই দুই গ্রুপের দ্বন্দ্বে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনাকে উপদেষ্টার উপ দায় চাপিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে চক্রটি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তারন আরো বলেন, পুরো মুরাদনগর এখন উন্নয়নের জোয়ার বইছে। উপদেষ্টা আসিফ মাহমুদের উদ্যোগে মুরাদনগরে অসংখ্য উন্নয়নমূলক কাজ চলছে। মুরাদনগরের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক পক্ষ হীন স্বার্থ চরিতার্থ করতে উপদেষ্টার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
আপনারা দেখছেন মুরাদনগরে গত ৫৩ বছরে অবহেলিত ও পিছিয়ে পরা জনপদ। কুমিল্লা অন্যান্য উপজেলার তুলনায় এখানে নাগরিক সুযোগ সুবিধা অপ্রতুল। বিগত স্বৈরাচার সরকারর সময় তথা তার আগেও যারা জনপ্রতিনিধি ছিলো, সবাই কেবল নিজের আখের গুছিয়েছে। কেউ মুরাদনগরের কথা ভাবেনি।
এ অঞ্চলের সন্তান, স্বৈরাচার পতনের আন্দোলনের অগ্র সেনানী উপদেষ্টা আসিফ মাহমুদ মুরাদনগরের উন্নয়নে আলাদা নজর দেন।
এটাই সহ্য হচ্ছে না কিছু লোকের। তাদের হিংসার কবলে পরে বারবার অপপ্রচারের শিকার হতে হচ্ছে। আমরা মুরাদনগরের ছাত্র জনতা, তথা মুরাদনগরের সাধারণ জনগণ অপপ্রচারকারীদের মুখোশ উন্মোচন করবো। মুরাদনগরের মানুষ জানে কারা দানবীয় স্টাইলে ক্ষমতা দেখাতে চাচ্ছে। ইতিমধ্যে কোম্পানীগঞ্জ বাম স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, বাজারে চাঁদাবাজি চলছে। এ চাঁদাবাজির চিত্র পুরো মুরাদনগর জুরে।
প্রশাসনকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, যেনো দ্রুত মুরাদনগরে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।
উপদেষ্টার বিরুদ্ধে এসব অপপ্রচার বন্ধের দাবি জানা তারা।
আজকালের কন্ঠ/রাহাত/সাহিদ
আপনার মতামত লিখুন :