বাঘায় ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক ১ | Daily AjKaler Kontho

বাঘায় ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক ১


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ৪, ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন
বাঘায় ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক ১

হাবিল উদ্দিন, বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘায় ২০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আরিফ হোসেন(৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।সোমবার(২ জুন) বাঘা উপজেলার আড়ানি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।সে আড়ানি জোতরঘু গ্রামের খোরশেদ আলমের ছেলে।

থানা সূত্রে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে বাঘা উপজেলার আড়ানি জোতরঘু এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আরিফ হোসেন(৩৫) কে ২০ পিসট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক করেন বাঘা থানা পুলিশ।

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আসাদুজ্জামান জানান,মঙ্গলবার(৩জূন) সকালে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।