ঈদুল আযহা উপলক্ষে অসচ্ছল পরিবারের মাঝে চাল বিতরণ | Daily AjKaler Kontho

ঈদুল আযহা উপলক্ষে অসচ্ছল পরিবারের মাঝে চাল বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২, ২০২৫, ৮:৩১ অপরাহ্ন
ঈদুল আযহা উপলক্ষে অসচ্ছল পরিবারের মাঝে চাল বিতরণ

সঞ্জয় দেবনাথ, সিনিয়র রিপোর্টার : পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের নারায়ণপাশা গ্রামে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসচ্ছল পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (২ জুন) বিকেল ৪টার দিকে নারায়ণপাশা খেয়াঘাট এলাকায় মরহুম আব্বাস মিয়া মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় ২৫টি অসচ্ছল পরিবারের মাঝে প্রত্যেককে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। সামাজিক দায়বদ্ধতা থেকে এই মহতী উদ্যোগ নেওয়া হয় বলে আয়োজকরা জানান।

মসজিদের ইমাম ও মাদরাসা শিক্ষক মনির মিয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন চান মিয়া, সার্বিক সহযোগিতায় ছিলেন ব্যবসায়ী আল-আমিন হাওলাদর।
প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এনা বলেন, সামাজিক উন্নয়নে আমার সমাজসেবামূলক কর্মকাণ্ড আমৃত্যু অব্যাহত থাকবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপদে-বিপদে সব সময় আপনাদের পাশে থাকতে পারি।

তিনি আরও বলেন, “আপনারা আমার মানবিক পিতা মরহুম আব্বাস মিয়ার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন।”