সরিষাবাড়ীতে ভিজিএফের ২৭শত ৫০কেজি চালসহ তিন গ্রেপ্তার, থানায় মামলা | Daily AjKaler Kontho

সরিষাবাড়ীতে ভিজিএফের ২৭শত ৫০কেজি চালসহ তিন গ্রেপ্তার, থানায় মামলা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২, ২০২৫, ৬:৩৯ অপরাহ্ন
সরিষাবাড়ীতে ভিজিএফের ২৭শত ৫০কেজি চালসহ তিন গ্রেপ্তার, থানায় মামলা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গত রোববার রাতে ভাটারা বাজার এলাকায় যৌথ বাহিনী অভিযান দিয়ে ২৭শত ৫০ কেজি চাল শহর তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় আজ সোমবার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামসুল হক বাদী হয়ে পাঁচ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

সরিষাবাড়ী থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ভাটার া ইউনিয়ন পরিষদে গত রোববার সকাল ৯ টা থেকে চারটা পর্যন্ত ঈদ উপলক্ষে গরিবদের মধ্যে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়। চাউল ব্যবসায়ীরা কালো বাজারে চাউল কিনে বাজারে একটি ঘরের জমা করে রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ীতে ঢাকা বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্পে খবর দেওয়া হয় এ বাজারের একটি ঘরে কালোবাজারি চাউল কিনে রাখা হয়েছে।

রাত ১১ টার পর যৌথবাহিনী ভাটারা বাজার রেল কোচিং এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় রেল কোচিং এলাকায় একটি ঘর থেকে কালু বাজারে বিক্রি হওয়া ২৭শত ৫০ কেজি ভিজিএফ এর চালসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

কালোবাজারি চাল বিক্রির ঘটনায় আজ সোমবার দুপুরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামসুল হক বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১)/২৫(ঘ,) ধারায় পাঁচজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতার কৃতরা হলেন বারইপটলের শান্ত মিয়া (১৯), নিশ্চিন্তপুরের মিঠুন (৩৩)ও পুকুরিয়া গ্রামের নাজমুল(৩৮)। ওপর দুইজন পলাতক রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সরিষাবাড়ী থানার পরিদর্শক ( তদন্ত) আরাফা আরাফাতুল হক খান বলেন, মামলার তদন্ত চলছে। আসামি গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

সরিষাবাড়ী থানার ওসি রাশেদুল হাসান বলেন, চাল উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ বিকেলে গ্রেফতার হওয়া আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।