মেজর সিনহা হত্যায় মামলায় প্রদীপ ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল | Daily AjKaler Kontho

মেজর সিনহা হত্যায় মামলায় প্রদীপ ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২, ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন
মেজর সিনহা হত্যায় মামলায় প্রদীপ ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল

আজকালের কন্ঠ ডেস্ক : বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একইসঙ্গে ৬ আসামির যাবজ্জীবন দণ্ড বহাল রেখেছেন আদালত।

সোমবার (২ জুন) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের  হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।