বিশ্ব দুগ্ধ দিবস - ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

বিশ্ব দুগ্ধ দিবস – ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১, ২০২৫, ৫:২৯ অপরাহ্ন
বিশ্ব দুগ্ধ দিবস – ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত
শাহজালাল (রাসেল) : ১ জুন রবিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন (কেআইবি) অডিটোরিয়ামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়াধীন প্রাণিসম্পদ অধিদপ্তর দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করে। এ উপলক্ষে “বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫ উদযাপন” অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত এবং প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এ আয়োজনে সহযোগিতা প্রদান করেন।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদা আখতার, উপদেষ্টা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তোফাজ্জেল হোসেন, সচিব (রুটিন দায়িত্ব), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। অনুষ্ঠান সভাপতিত্ব করবেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান।
বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন শুরু করা হয় ২০০১ সাল থেকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে। প্রতি বছর ১লা জুন বিশ্ব দুগ্ধ দিবস উদযাপিত হয়। দুধ ও দুধজাত পণ্যকে নিরাপদ পুষ্টির অন্যতম উৎস্য হিসেবে সকল মহলে জনপ্রিয় করা, সেক্টরের উন্নয়নে জনাকর্ষণ বাড়ানো, বিনিয়োগ আকর্ষণ ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক প্রচারনার জন্য বাংলাদেশে এই দিবস পালন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ডাঃ মোঃ জসিম উদ্দিন, প্রকল্প পরিচালক, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প। “দূন্ধের অপার শক্তিতে, মেতে উঠি এক সাথে” এবারের বিশ্ব দুগ্ধ দিবসের এ প্রতিপাদ্যের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাঃ মোঃ বয়জার রহমান, পরিচালক, প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. খালেদা ইসলাম, প্রফেসর, ইনস্টিটিউট অব নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়, ড. রায়হান হাবিব, প্রফেসর, ডেইরি বিভাগ, বাকৃবি, ময়মনসিংহ, ড. আরিফুল ইসলাম, প্রফেসর, মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগ, বাকৃবি ময়মনসিংহ। খামারী প্রতিনিধিদের মধ্যে মোহাম্মদ ইকবাল হোসেন, সভাপতি, বাংলাদেশ ডেইরী এন্ড ফ্যাটেনিং ফার্মার্স এসোসিয়েশন, এ.এস.এম আনোয়ার উল্লাহ, প্রোপাইটর, প্যারাডাইস ডেইরী, উত্তর বাড্ডা, ঢাকা এবং মুক্ত আলোচনায় উপস্থিত কর্মকর্তাবৃন্দ, অন্যান্য ডেইরী উদ্যোক্তা, খামারী ও সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।
দৃদ্ধ দিবসের এই অনুষ্ঠানে প্রধান অতিথি সকাল ৮.৩০ ঘটিকায় রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাথমিক শাখার ছাত্র ছত্রীদের স্কুল মিল্ক ফিডিং এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। দিবসটি উপলক্ষে সকাল ৯.৩০ টায় কেন্দ্রীয়ভাবে একটি র‍্যালি আয়োজন করা হয়। প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে শুরু করে র‍্যালিটি মানিক মিয়া এ্যাভিনিউ হয়ে কৃষিবিদ ইন্সটিটিউশনে এসে র‍্যালি শেষ হয়। বেসরকারি উদ্যোক্তাদের সহায়তায় ঢাকার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল মিল্ক ফিডিং কার্যক্রম পরিচালনা করা হয়। এর লক্ষ্য হল দুধের উপকারিতা, পরিবেশের উপর এর প্রভাব এবং বিশ্বব্যাপী দুগ্ধ খাতের অগ্রগতি প্রচার করা। শিশুদের জন্য এটি হাড়, পেশী, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শক্তির স্তরের উপকারিতা অর্জনের মাধ্যমে কিভাবে এটি বেড়ে ওঠা শিশুদের সহায়তা করে তা নিয়ে।
দূগ্ধ দিবসের এই অনুষ্ঠানে সহযোগিতা প্রদানে এগিয়ে আসা প্রতিষ্ঠানগুলো হলো মিল্কভিটা, প্রাণ ডেইরি, আকিজ ডেইরি, আমেরিকান ডেইরি লিঃ এবং রংপুর ডেইরি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, প্রাণিসম্পদ অধিদপ্তর ও প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রাণিসম্পদ খাতের বিজ্ঞানী-গবেষক, উদ্যোক্তা ও খামারিগণ দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দুগ্ধ উৎপাদন সংক্রান্ত বিষয়ে এলডিডিপির আওতায় চার হাজারের অধিক ডেইরী পিজি কার্যক্রম চলমান, এবং প্রতি পিজিতে ৪০ জন খামারী রয়েছে, যার মধ্যে নারীদের অংশগ্রহণ উল্লেখ করার মত। এসব পিজি সদস্য জ্ঞান ও দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ পেয়েছে, হাইজিন উন্নত করার জন্য উপকরণ সহায়তা পেয়েছে, পিজিতে দুধ দোহনের মেশিন ও খড়/ঘাস কাটার মেশিন বিতরণ করা হয়েছে ও হচ্ছে, দুধ বাজারে সংযোগ স্থাপনের জন্য বিভিন্ন ক্যাটাগরীতে দুগ্ধ প্রসেসিং ও মার্কেটিং উদ্যোক্তাদের জন্য ম্যাচিং গ্রান্ট বিতরণ করা হচ্ছে। দুধ খাওয়ার অভ্যাস গড়ে তোলাসহ মেধা বিকাশের জন্য উক্ত প্রকল্পের আওতায় প্রদর্শনী হিসেবে ৩০০ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে দুধ পান করানো কার্যক্রম চলমান রয়েছে। সরকারি ডেইরী খামারগুলোর উন্নয়নের জন্য ডেইরী ট্রেনিং হল নির্মাণ, খামারের শেড সংস্কার, নতুন নতুন বকনা সরবরাহ, যন্ত্রপাতি সরবরাহ, উপজেলা পর্যায়ে দুধের মান পরীক্ষার জন্য মিল্ক এনালাইজার বিতরণ ইত্যাদি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে এলডিডিপি। ডেইরী উন্নয়ন বোর্ড স্থাপন বিষয়ে কার্যক্রম রয়েছে এলডিডিপি।
ঢাকার বাইরেও এলডিডিপি প্রকল্পের আওতাভুক্ত ৬১টি জেলায় বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫ উপলক্ষ্যে নেয়া হয় নানামুখী কর্মসূচি। বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়/এতিমখানার শিশুদের দুধ খাওয়ানো, কুইজ কম্পিটিশন, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‍্যালি ও সভা আয়োজন এবং পুরষ্কার বিতরণ করা হয়।