বরিশালে গণ অধিকার পরিষদের নেতাদের উপর জাতীয় পার্টির হামলার প্রতিবাদে বাকেরগঞ্জে মশাল মিছিল | Daily AjKaler Kontho

বরিশালে গণ অধিকার পরিষদের নেতাদের উপর জাতীয় পার্টির হামলার প্রতিবাদে বাকেরগঞ্জে মশাল মিছিল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১, ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
বরিশালে গণ অধিকার পরিষদের নেতাদের উপর জাতীয় পার্টির হামলার প্রতিবাদে বাকেরগঞ্জে মশাল মিছিল
খান মেহেদী, বরিশাল (বাকেরগঞ্জ) প্রতিনিধি : শনিবার বিকেলে বরিশালে জাতীয় পার্টি একটি প্রতিবাদ সমাবেশ বের করে। এ সময় গণঅধিকার পরিষদের বরিশাল জেলার নেতৃবৃন্দ ওই মিছিলে বাঁধা প্রদান করেন। এতে জাতীয় পার্টির নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এই হামলায় গণঅধিকার পরিষদের বেশ কয়েকজন নেতা আহত হন তারই প্রতিবাদে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে বাকেরগঞ্জে মশাল মিছিল ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদের উপজেলা শাখার নেতৃবৃন্দ।
শনিবার (৩১ মে ) রাত ৮টার দিকে বাকেরগঞ্জ গণঅধিকার পরিষদের উপজেলা কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়। এরপর এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কে একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উপজেলা শাখার সভাপতি সজল মাহমুদ। তিনি জানান, আজ বিকেলে বরিশালে জাতীয় পার্টি একটি প্রতিবাদ সমাবেশ বের করে। এ সময় গণঅধিকার পরিষদের বরিশাল জেলার নেতৃবৃন্দ ওই মিছিলে বাঁধা প্রদান করেন। এতে জাতীয় পার্টির নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এই হামলায় গণঅধিকার পরিষদের বেশ কয়েকজন নেতা আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলেও তিনি দাবি করেন। সমাবেশে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানান।