
সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃদেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আব্দুল মজিদ খান (৫৭) এক কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানার পুলিশ।
শুক্রবার (২৩ মে) দিবাগত রাতে উপজেলার নরনারায়ণপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।আবুল মিয়া পূর্বধলা উপজেলার ১০ নম্বর নারানন্দিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি। তিনি ওই গ্রামের মৃত আব্দুল হামিদ খানের ছেলে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, গ্রেপ্তারকৃত আবুল মিয়া পূর্বধলা থানায় দায়ের করা একটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সন্দেহভাজন আসামি ছিলেন। মামলাটি থানায় ২০২৪ সালের ১ ডিসেম্বর দায়ের হয়। মামলায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯০৮-এর ৩/৪/৬ ধারা এবং দণ্ডবিধির ১৪৩/৩২৩/১১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারের পর শনিবার দুপুরে আবুল মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :