বাংলাদেশে আর কোনো ১/১১ হবে না : রাশেদ খান | Daily AjKaler Kontho

বাংলাদেশে আর কোনো ১/১১ হবে না : রাশেদ খান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২৪, ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন
বাংলাদেশে আর কোনো ১/১১ হবে না : রাশেদ খান

আজকালের কন্ঠ ডেস্ক : বাংলাদেশে আর কোনো ১/১১ ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তার মতে, এ ধরনের গুজব ছড়িয়ে জনগণকে পরিকল্পিতভাবে বিভ্রান্ত ও আতঙ্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে।

আজ শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

রাশেদ খান পোস্টে লিখেছেন, ‘যারা আজ ১/১১ নিয়ে কথা বলছে, তারা নিজেরাই কি আসলে ১/১১ চায় না, তা নিয়ে সন্দেহ থেকেই যায়। কারণ, তাদের চারপাশ ঘিরে আছে সেই সময়কার কুশীলবরা। এমনকি তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, সম্ভবত তাদেরই পরামর্শে এসব আতঙ্ক ছড়ানো হচ্ছে।’

তিনি লেখেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক পথচলা কেউ থামাতে পারবে না। ইনশাআল্লাহ, আমরা গণতন্ত্রের পথে এগিয়ে যাব।’