আলীকদমে রুহুল আমিন নামে একজন মাদক কারবারি কে আটক করেছে থানা পুলিশ | Daily AjKaler Kontho

আলীকদমে রুহুল আমিন নামে একজন মাদক কারবারি কে আটক করেছে থানা পুলিশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৯, ২০২৫, ৪:৩৬ অপরাহ্ন
আলীকদমে রুহুল আমিন নামে একজন মাদক কারবারি কে আটক করেছে থানা পুলিশ
মোঃ জয়নাল আবেদীন, (বান্দরবান) প্রতিনিধি: জেলাধীন আলীকদম উপজেলায় খুইল্যা মিয়া পাড়ার বাসিন্দা সোনা মিয়া মাঝির ছেলে। তাকে তার নিজ বসতবাড়ি থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম থানার একটি বিশেষ দল বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে। অভিযানে রুহুল আমিনের বসতঘরে তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এবং তিনি আলীকদম উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আংশিক আহবায়ক কমিটির তালিকাভুক্ত সদস্য বলে দলীয় সূত্রে জানা যায়। আটকের পর রুহুল আমিনকে থানায় নিয়ে আসা হলে তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক এর সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানায় পুলিশ।
এঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতকে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়।মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের অপরাধী যে-ই হোক কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান, আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন।