জুলাই-আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থনে আহতদের আর্থিক সহায়তায় চেক বিতরণ | Daily AjKaler Kontho

জুলাই-আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থনে আহতদের আর্থিক সহায়তায় চেক বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৮, ২০২৫, ৫:৪৭ অপরাহ্ন
জুলাই-আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থনে আহতদের আর্থিক সহায়তায় চেক বিতরণ

বরিশাল আগৈলঝাড়া প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় জুলাই-আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আহতদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় জুলাই গণঅভ্যুত্থানে আহত ‘সি’ ক্যাটাগরির জুলাই আহতদের আর্থিক অনুদান ৯ জনের মাঝে এক লক্ষ টাকা করে মোট ৯ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, যুগ্ন-আহবায়ক আবুল মোল্লা।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিহা তানজিনের সভাপতিত্বে ৯জন জুলাই- আগস্টে আহতদের প্রত্যেকের হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেয়া হয়। চেক পাওয়া ‘সি’ ক্যাটাগরির ৯জন হলেন,উপজেলার পূর্ব বাগধা গ্রামের মো. মামুনুর রশিদ, খাজুরিয়া গ্রামের করিম মিয়া, আমবৌলা গ্রামের রিপন খান, পূর্ব সুজনকাঠি গ্রামের মো. সাইফুল মোল্লা, ভাল্লুকশি গ্রামের সাইম খান, পতিহার গ্রামের মো. আল আমিন সরদার, পয়সারহাট গ্রামের মো. অহিদুল বখতিয়ার, মধ্য শিহিপাশা গ্রামের মো. হাবিবুর রহমান মুন্সি ও উত্তর শিহিপাশা গ্রামের মো. জালাল বালী।