
শেখ মোঃ দীন ইসলাম , ব্যুরো চীফ ময়মনসিংহ : ময়মনসিংহের দাপুনিয়া ঘাগড়া ইউনিয়নে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জুয়া, যানজট ও সন্ত্রাসবিরোধী সচেতনতামূলক এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে দাপুনিয়া বাজারে আয়োজিত এ মানববন্ধনে ইউনিয়নের সর্বস্তরের জনগণ এবং স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এই মানববন্ধনের মূল উদ্দেশ্য ছিল সমাজে ক্রমবর্ধমান অপরাধ ও অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করা। শিক্ষার্থীদের ব্যানার ও প্ল্যাকার্ডে লেখা ছিল “মাদক নয়, শিক্ষা হোক জীবনের অঙ্গীকার”, “ইভটিজিং রোধ করি, নিরাপদ সমাজ গড়ি” ইত্যাদি স্লোগান।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “এই ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে পরিবার, শিক্ষক এবং প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টা দরকার।”
স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও মানববন্ধনে অংশগ্রহণ করেন এবং সমাজ থেকে এসব সামাজিক ব্যাধি দূর করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, এটি যুবসমাজকে সচেতন করে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে সহায়ক হবে।
আপনার মতামত লিখুন :