
আজকালের কন্ঠ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আগামী ০৯ ও ১০ মে ২০২৫, চট্টগ্রামে অনুষ্ঠিতব্য ‘কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার স্থল এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ স্থল পরিদর্শন।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সহ চট্রগ্রাম মহানগর যুবদলের সদ্য সাবেক নেতৃবৃন্দ সার্বিক প্রস্তুতি দেখতে সভাস্থল পরিদর্শন করেন।
এই সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এবং সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উপস্থিত ছিল।
আপনার মতামত লিখুন :