ময়মনসিংহে হারিয়ে যাওয়া কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর করল কোতোয়ালী মডেল থানা পুলিশ | Daily AjKaler Kontho

ময়মনসিংহে হারিয়ে যাওয়া কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর করল কোতোয়ালী মডেল থানা পুলিশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৫, ২:৩৫ অপরাহ্ন
ময়মনসিংহে হারিয়ে যাওয়া কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর করল কোতোয়ালী মডেল থানা পুলিশ

ব্যুরো চীফ ময়মনসিংহ:ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশের মানবিক উদ্যোগে হারিয়ে যাওয়া এক কিশোরী তার পরিবারের কাছে ফিরে গেল। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম খান-এর নেতৃত্বে পুলিশের একটি দল কিশোরীর সঠিক ঠিকানা নির্ণয় করে তাকে সন্ধ্যায় তার পরিবারের কাছে হস্তান্তর করেন।

এসআই শামীমা আক্তার জানান, উদ্ধারকৃত কিশোরী তার নাম ছাড়া আর কোনো তথ্য দিতে পারছিল না। অনেক চেষ্টার পর, মেয়েটির পড়ালেখার প্রাথমিক বিদ্যালয়ের নাম জানা যায়। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ মেয়েটির ঠিকানা শনাক্ত করে এবং দ্রুত তার অভিভাবকের সাথে যোগাযোগ করে।

আজ সন্ধ্যায় কিশোরীর অভিভাবক থানায় এসে আনুষ্ঠানিকভাবে তাকে গ্রহণ করেন। কিশোরীর পরিবারের সদস্যরা পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগের জন্য তাদের ধন্যবাদ জানান