৬২ পুলিশ সদস্য পদক পাচ্ছেন | Daily AjKaler Kontho

৬২ পুলিশ সদস্য পদক পাচ্ছেন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৫, ৩:১৮ অপরাহ্ন
৬২ পুলিশ সদস্য পদক পাচ্ছেন

আজকালের কন্ঠ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন ৬২ পুলিশ কর্মকর্তা ও সদস্য। বিপিএম সাহসিকতা ও সেবা এবং পিপিএম সাহসিকতা ও সেবা- এই চার ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন তারা। পুলিশ সপ্তাহে প্রধান উপদেষ্টা ড. ইউনূস এসব পদক তুলে দেবেন।

এ বছর পুলিশ সপ্তাহের জন্য এরই মধ্যে পুলিশ সদরদপ্তর থেকে পুরস্কারপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। চলতি সপ্তাহেই বিষয়টি গেজেট আকারে প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

পুলিশের একজন কর্মকর্তা জানান, যারা ভালো ও সাহসিকতার সঙ্গে কাজ করেছেন শুধু তাদেরই এবার পদক দেওয়া হচ্ছে। তাই পদকের সংখ্যা অন্যান্য যেকোনো সময়ের তুলনায় অনেক কম।

অন্তর্বর্তী সরকারের আমলের প্রথম এ পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানের উদ্বোধন করবেন। বিশেষ দরবার অনুষ্ঠিত হওয়ার পর পুলিশ ও রাষ্ট্রপতি পদক দেবেন তিনি। আগামী ২৯ এপ্রিল রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে হবে ‘পুলিশ সপ্ত