আকর্ষণীয় বেতনে বাংলালিংকে চাকরি, আবেদনে নেই বয়সসীমা | Daily AjKaler Kontho

আকর্ষণীয় বেতনে বাংলালিংকে চাকরি, আবেদনে নেই বয়সসীমা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২৩, ১০:০৩ অপরাহ্ন
আকর্ষণীয় বেতনে বাংলালিংকে চাকরি, আবেদনে নেই বয়সসীমা

বাংলালিংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বাণিজ্যিক কৌশল এবং বিনিয়োগ পরিকল্পনা ব্যবস্থাপক পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ০৮ অক্টোবর থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইন ইইই বা সিএসই/বিবিএ (মেজর ইন ফাইন্যান্স/মার্কেটিং/অর্থনীতি)
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে এমএস এক্সেল এবং পাওয়ার পয়েন্টে দক্ষতা টেলিকমিউনিকেশন প্ল্যাটফর্ম এবং অ্যাপ্লিকেশন প্রযুক্তিগত জ্ঞানসহ টেলিকম শিল্প সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
অভিজ্ঞতা: ৫ থেকে ৭ বছরের

চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: প্রয়োজন নেই

কর্মস্থল : ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী পাবেন।
আবেদনের শেষ সময় : ১৫ অক্টোবর ২০২৩