তিতাস থানায় নতুন ওসি মোঃ শহীদ উল্ল্যাহর যোগদান | Daily AjKaler Kontho

তিতাস থানায় নতুন ওসি মোঃ শহীদ উল্ল্যাহর যোগদান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২৫, ১:২৫ অপরাহ্ন
তিতাস থানায় নতুন ওসি মোঃ শহীদ উল্ল্যাহর যোগদান

কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধিঃ কুমিল্লা জেলার তিতাস থানায় নতুন ওসি হিসেবে মোঃ শহীদ উল্ল্যাহ যোগদান করেছেন।গত মঙ্গলবার , ৮ এপ্রিল বিকালে তিতাস থানার দ্বায়িত্বভার গ্রহণ করেন।জানা যায়,মোঃ শহীদ উল্ল্যাহ থানায় আগমনের পর থানায় কর্মরত পুলিশ অফিসাররা ফুলেল শুভেচ্ছা জানান

এর আগে তিনি পুলিশ পরিদর্শক, সদর ফাড়ী, দিনাজপুর জেলা এবং পুলিশ পরিদর্শক, সদর কোর্ট ও পুলিশ হাসপাতাল, সদর কোর্ট কুমিল্লায় সফলভাবে দ্বায়িত্ব পালন করেছিলেন।তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিভাগে বিএসসি (অনার্স) এবং এমএসসি (ফলিত গণিত)তে প্রথম বিভাগে পাশ করেছিলেন।

পুলিশি সেবা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মা*দক,জুয়া,বাল্য বিবাহ,ইভটিজিং প্রতিরোধে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন ওসি মোঃ শহীদ উল্ল্যাহ।