ঝালকাঠির কাঠালিয়ায় প্রতিব*ন্ধীদের মাঝে জেলা প্রশাসকের আর্থিক সাহায্যের চেক বিতরণ | Daily AjKaler Kontho

ঝালকাঠির কাঠালিয়ায় প্রতিব*ন্ধীদের মাঝে জেলা প্রশাসকের আর্থিক সাহায্যের চেক বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২৫, ২:৫৪ অপরাহ্ন
ঝালকাঠির কাঠালিয়ায় প্রতিব*ন্ধীদের মাঝে জেলা প্রশাসকের আর্থিক সাহায্যের চেক বিতরণ

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান ঈদ উপলক্ষ্যে আর্থিক সহায়তার চেক বিতরন করেছেন।

আজ ২৭ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় প্রতবন্ধী বিদ্যালয় মাঠে এ সহায়তার চেক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাংবাদিক মোঃ শদীদুল আলম, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, জন প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।