ইসরায়েলি হামলায় হামাসের এক মুখপাত্র নি*হত | Daily AjKaler Kontho

ইসরায়েলি হামলায় হামাসের এক মুখপাত্র নি*হত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২৫, ১:১১ অপরাহ্ন
ইসরায়েলি হামলায় হামাসের এক মুখপাত্র নি*হত

আজকালের কন্ঠ ডেস্কঃ বৃহস্পতিবার সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের মুখপাত্র আবদেল-লতিফ-আল-কানৌয়া নি*হত হয়েছেন। গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে জাবালিয়ায় তার তাঁবুতে ইসরায়েলি বাহিনী হামলা চালালে তিনি প্রা*ণ হারান।

অন্যদিকে কুদস নিউজ নেটওয়ার্কও হামাসের এই মুখপাত্রের হ*ত্যাকাণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তারা মাটিতে আবৃত অবস্থায় আল-কানৌয়ার ম*রদেহর একটি ছবিও প্রকাশ করেছে।

পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে হামাস-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম জানান উত্তর গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের মুখপাত্র আবদেল-লতিফ আল-কানৌয়া নি*হত হয়েছেন। ইসরায়েল গাজায় তাদের অভিযান পুনরায় শুরু করার পর থেকে হামাসের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাই প্রা*ণ হারিয়েছেন।

হামাস-পরিচালিত আল-আকসা টেলিভিশন জানিয়েছে, জাবালিয়ায় আল-কানৌয়ার তাঁবু লক্ষ্য করে হামলা চালানো হলে তিনি নিহত হন। একই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে গাজা সিটিতে পৃথক হামলায় কমপক্ষে ছয়জন এবং দক্ষিণ গাজার খান ইউনিসে একজন নিহত হয়েছেন বলে মেডিকেল সূত্র জানিয়েছে।

এই সপ্তাহের শুরুতে ইসরায়েল হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য ইসমাইল বারহুম এবং আরেক জ্যেষ্ঠ নেতা সালাহ আল-বারহুমকে হত্যা করে। বারহুম এবং আল-বারহুম উভয়ই ২০ সদস্যের হামাসের সিদ্ধান্ত গ্রহণকারী শীর্ষ সংস্থা “রাজনৈতিক কার্যালয়ের” সদস্য ছিলেন।