তিন দিনে প্রা*ণ গে*ল ৬০০ ফিলিস্তিনির,গাজায় নি*হত আরও ৮৫ | Daily AjKaler Kontho

তিন দিনে প্রা*ণ গে*ল ৬০০ ফিলিস্তিনির,গাজায় নি*হত আরও ৮৫


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২১, ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
তিন দিনে প্রা*ণ গে*ল ৬০০ ফিলিস্তিনির,গাজায় নি*হত আরও ৮৫

শুক্রবার (২১ মার্চ) প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত মঙ্গলবার হামলা শুরু করে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ২০০ শিশুসহ গত তিনদিনে প্রাণ গেল প্রায় ৬০০ ফিলিস্তিনির। বৃহস্পতিবার (২০ মার্চ) ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৮৫ জন নি*হত এবং আরও ১৩৩ জন আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, তিন দিনে ২০০ শিশুসহ ৫৯১ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। সেই সঙ্গে আহত হয়েছেন ১০৪২ জন। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহ*ত্যামূলক যুদ্ধে নি*হতের সংখ্যা বেড়ে ৪৯ হাজার ৬১৭ জনে দাঁড়িয়েছে। অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

আল জাজিরা বলছে, মঙ্গলবার গাজায় যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে ইসরায়েলের হামলায় ৫৯০ জনেরও বেশি ফিলিস্তিনি নি*হত হয়েছে বলে জানিয়েছে চিকিৎসা কর্তৃপক্ষ।  ইসরায়েলি বিমান হামলা ও স্থল হামলা তীব্রতর হওয়ার সঙ্গে সঙ্গে মৃ*তের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজার রাফাহতে তাদের স্থল আক্রমণ চলছে এবং সৈন্যরা বেইত লাহিয়া শহর ও উত্তর দিকে কেন্দ্রীয় এলাকায় অগ্রসর হচ্ছে। অন্যদিকে ইসরায়েলি বাণিজ্যিক কেন্দ্র খ্যাত তেল আবিবে রকেট হামলা চালিয়েছে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস। ইসরায়েলের নতুন করে স্থল ও আকাশপথে হামলায় বেসামরিক প্রাণহানি বৃদ্ধির প্রতিশোধে বৃহস্পতিবার এই হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি।