জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে আলোচনা সভা ও অ*গ্নি বিষয়ক মহড়া | Daily AjKaler Kontho

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে আলোচনা সভা ও অ*গ্নি বিষয়ক মহড়া


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১০, ২০২৫, ২:৩১ অপরাহ্ন
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে আলোচনা সভা ও অ*গ্নি বিষয়ক মহড়া

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: ”দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাছাই প্রান ক্ষয়ক্ষতি,, এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শওকত জামিল।

এতে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আকন্দ, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম, ভাটারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুর রহমান, সাংবাদিক আব্দুল আজিজ প্রমুখ। পরে উপজেলা পরিষদ মাঠে উপজেলা ফাস্ট সার্ভিস স্টেশনের সদস্যরা অগ্নি বিষয়ক মহড়া প্রদর্শন করা করে।