
সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনার মোহনগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. রাব্বি (২২) নামের এক তরুণ নি*হ*ত হয়েছেন। গতকাল রোববার রাত আটটার দিকে পৌর শহরের টেংগাপাড়া এলাকায় রেলস্টেশন পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।
পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হলে রাত ১১টার দিকে মা*রা যান রাব্বি।মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নি*হ*ত রাব্বি পৌর শহরের টেংগাপাড়া এলাকার বাসিন্দা মাছ ব্যবসায়ী আনিছ মিয়ার ছেলে। তিনিও পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সময় রাব্বি মৎস্য আড়তে মাছ বিক্রি করছিল। গতকাল রাত ৮টার দিকে রেলস্টেশন পুকুরপাড়ে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা
আপনার মতামত লিখুন :