প্রেম করা আর বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করে দিয়েছি : শবনম ফারিয়া | Daily AjKaler Kontho

প্রেম করা আর বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করে দিয়েছি : শবনম ফারিয়া


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৫, ১:৪৯ অপরাহ্ন
প্রেম করা আর বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করে দিয়েছি : শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। আগের চেয়ে এখন অনেকটাই কাজ কমিয়ে দিয়েছেন তিনি। নিজের অভিনয়শৈলী দেখিয়েছেন চলচ্চিত্রেও। এই অভিনেত্রীর সিনেমায় অভিষেক ঘটে ২০১৮ সালে ‘দেবী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। সবশেষ তাকে দেখা গেছে ওয়েব সিরিজ ‘মোবারকনামা’য়।

কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব অভিনেত্রী শবনম ফারিয়া। প্রায়ই নিজের অনুভূতি কিংবা মতামত প্রকাশ করতে দেখা যায় তাকে। বাংলাদেশ ক্রিকেট দলের সম্প্রতি কালের পারফর্মেন্সে বিরক্ত তিনি। যা তার ফেসবুকে দেয়া স্ট্যাটাস দেখেই বুঝা যায়।

গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) নিজের ফেসবুকে ফারিয়া লিখেছেন, প্রেম করা আর বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করে দিয়েছি। এই দুই কাজ করে জীবনে কষ্ট ছাড়া আর কিছু পাইনি! এটা কোনো ফানি স্ট্যাটাস না! অনেক দুঃখের স্ট্যাটাস।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হৃদয় ও জাকেরের নৈপুণ্যে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ভারতকে ২২৯ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ২১ বল এবং ৬ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় ভারত।