জিয়ানগরে ভ্রাম্যমান আদালতের অবৈধ ইটভাটায় অভিযান | Daily AjKaler Kontho

জিয়ানগরে ভ্রাম্যমান আদালতের অবৈধ ইটভাটায় অভিযান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০২৫, ১:৪৩ অপরাহ্ন
জিয়ানগরে ভ্রাম্যমান আদালতের অবৈধ ইটভাটায় অভিযান

মো: নাজমুল হোসেন, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের জিয়ানগর উপজেলায় কচাঁ নদী সংলগ্ন ০৪টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তর কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে।

গত মঙ্গলবার (১১ই ফেব্রুয়ারি) দিন ব্যাপী এ অভিযানে ০৩টি ইট ভাটাকে আংশিক ভেঙে প্রত্যেককে ৫ লাখ করে মোট ১৫ লাখ টাকা নগদে জরিমান ও একটি ইট ভাটা সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার খোলপটুয়া গ্রামে কঁচা নদী সংলগ্ন কয়েকটি ইটভাটা গড়ে উঠেছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক মোঃ জহিরুল ইসলাম তালুকদার, সহকারী পরিচালক মোঃ সোহেল মাহমুদ, পিরোজপুর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী সহ অএ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, ব্যাটালিয়ান ও ফায়ার সার্ভিসের কর্মীগণ উপস্থিত থেকে সহযোগিতা করেন।

এ অভিযানে মেসার্স শাহনাজ ব্রিকস (এসবিআই), মেসার্স আরওয়ান ব্রিকস( এএমবি আই), মেসার্স ভাই ভাই ব্রিক্স (ভাই ভাই) প্রত্যেককে আংশিক ভেঙে ০৫ লাখ টাকা করে মোট ১৫ লক্ষ টাকা নগদে জরিমানা আদায় করা হয় ও কঁচা ব্রিকস ইন্ডাস্ট্রিজ (কেবিআই) কে সম্পূর্ণ ভেঙে গুরিয়ে দেওয়া হয়েছে ও কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করে ফেলা হয়েছে।

এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক মো: জহিরুল হক তালুকদার বলেন, বরিশাল বিভাগীয় কার্যালয়ের অধীনস্থ জেলা সমূহের সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর কর্তৃক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পর্যায়ক্রমে সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।