রাজধানীর কাফরুলে ধর্ষণের শিকার এক নারী | Daily AjKaler Kontho

রাজধানীর কাফরুলে ধর্ষণের শিকার এক নারী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২৫, ৩:০০ অপরাহ্ন
রাজধানীর কাফরুলে ধর্ষণের শিকার এক নারী

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর কাফরুলের একটি আবাসিক হোটেলে এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে ওই নারীকে ধর্ষণ করা হয় বলে কাফরুল থানায় অভিযোগ করেন তিনি।

কাফরুল থানার ডিউটি অফিসার শেখ কামরুল ইসলাম জানান, রাতে এক নারী ধর্ষণের অভিযোগ করেছেন। পরে থানার ইন্সপেক্টর (তদন্ত) বিষয়টির তদন্তে ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। সত্যতা পেলেই মামলা হবে।

সোমবার রাত একটায় কাফরুল থানার ইন্সপেক্টর তদন্ত রুবেল মল্লিক যুগান্তরকে বলেন, এক নারী ধর্ষনের অভিযোগ করেছেন। মামলা প্রক্রিয়াধীন আছে।

ভুক্তভোগী ওই নারীকে ওসিসি (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) তে পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।