ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবারের বাড়িঘর পুড়ে চাই | Daily AjKaler Kontho

ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবারের বাড়িঘর পুড়ে চাই


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২৫, ৫:২৬ অপরাহ্ন
ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবারের বাড়িঘর পুড়ে চাই

মহিউদ্দিন খান, পটুয়াখালী : পটুয়াখালী বাউফল উপজেলার ৭ নং বগা ইউনিয়নের ফেরিঘাট এলাকায় ৩ নং ওয়ার্ডে গত ২৯-১-২০২৫ ইং তারিখ দিবাগত রাত ৯ঃ৩০ মিনিটের সময় পাঁচটি পরিবারের বসতবাড়ি পুড়ে গেছে।

ভুক্তভোগী পরিবার জানায় রান্না ঘরের বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিটের মাধ্যমে এই আগুন লেগে যায়।পরবর্তীতে মুহূর্তের ভিতর চারদিকে আগুন ছড়িয়ে পরে, এই আগুন নিভানোর জন্য শত চেষ্টা করেও রক্ষা হয়নি এই অসহায় পরিবারের বসতবাড়ি।

স্থানীয় লোকের সহযোগিতায় বাউফল ফায়ার সার্ভিসের অফিসে ফোন দিলে তারা এসে কাজিবাড়ির রাস্তা না থাকায় বগা ফেরিঘাটের ফেরী দিয়ে আগুন নিভাতে সক্ষম হয়।

এই ভুক্তভোগী পরিবারগুলো হলো ১। মোঃ আতাহার কাজী, পিতা মৃত: মকিবআলি কাজী ২। দুলাল কাজী, পিতা মৃত: মোতাহার কাজী ৩। মোঃ জসিম খা,৪। রেজাউল খা এবং ৫। মোসাম্মৎ হালিমা বেগম, স্বামী মৃত: আনোয়ার কাজী এই পাঁচ ভুক্তভোগী পরিবারের ভিতর হালিমা বেগম এর বাবা নেই স্বামী নেই চার মেয়ে সন্তান নিয়ে বসবাস করত ওই ঘরে, আজ তাদের ঘর নেই তার মেয়েদের নিয়ে অসহায় অবস্থায় আছেন।

এই অসহায় পাঁচটি পরিবারগুলো তাদের স্থাবর অস্থাবর কিছুই রক্ষা করতে পারেননি এমন কি হাঁস-মুরগির সহ হাড়ি পাতিল পরনের কাপড় চোপড় আসবাবপত্র কিছুই রক্ষা করতে পারেননি ভয়াবহ আগুনের কারণে , আজ তারা নিঃস্ব।

এই ভুক্তভোগী পরিবারগুলো সরকারের কাছে এবং সামাজের বিত্তবান মানুষের কাছে সাহায্যের প্রার্থনা জানিয়েছেন।