রিটার্ন দাখিলের সময় বাড়ানো হলো ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত | Daily AjKaler Kontho

রিটার্ন দাখিলের সময় বাড়ানো হলো ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২৫, ২:৩১ অপরাহ্ন
রিটার্ন দাখিলের সময় বাড়ানো হলো ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত

আজকালের কন্ঠ ডেস্ক : দুই দফা সময় বাড়ানোর পর আরেক দফায় আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তৃতীয় দফায় রিটার্ন দাখিলের জন্য শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ ফেব্রুয়ারি।

অন্যদিকে কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের শেষ সময় ১৫ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ১৬ মার্চ নির্ধারণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ বিষয়ে পৃথক নির্দেশনা জারি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ।

এনবিআর বলছে, ব্যবসায়ী ও পেশাজীবীদের দাবি বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, রিটার্ন দাখিলের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। আয়কর আইন, ২০২৩ অনুযায়ী ২০২৪-২০২৫ করবর্ষের জন্য কোম্পানি ব্যতীত সব শ্রেণির করদাতার আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর।