সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৯ ভারতীয়সহ নি*হত ১৫ | Daily AjKaler Kontho

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৯ ভারতীয়সহ নি*হত ১৫


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৯ ভারতীয়সহ নি*হত ১৫

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৯ ভারতীয়সহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।

গত বুধবার (২৯ জানুয়ারি) গাল্ফ নিউজের প্রতিবেদনে জানা যায়, দেশটির পশ্চিমাঞ্চলীয় জিজান শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বাকি ৬ জন নেপাল ও ঘানার নাগরিক বলে জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাকবলিত বাসটিতে ২৬ জন শ্রমিক ছিলেন। ভোরে কাজে যাওয়ার পথে একটি ট্রেলারের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।

সৌদিতে রেড ক্রিসেন্টের মুখপাত্র আহমেদে আসিরি সৌদি প্রেস এজেন্সিকে জানান, গত রোববার সকাল ছয়টার কিছু আগে মক্কা নগরীর দক্ষিণে অবস্থিত আসির প্রদেশের ওয়াদি বিন হাশবাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত করছে কর্তৃপক্ষ।

এদিকে জেদ্দায় ভারতের কনস্যুলেট এই দুর্ঘটনায় ভারতীয় নাগরিকদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে কনস্যুলেটের পক্ষ থেকে।