গৌরনদীতে মাওশিশু সহায়তা কর্মসূচির রিসোর্সপুলের এসবিসিসি প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন | Daily AjKaler Kontho

গৌরনদীতে মাওশিশু সহায়তা কর্মসূচির রিসোর্সপুলের এসবিসিসি প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৫, ৪:৩৬ অপরাহ্ন
গৌরনদীতে মাওশিশু সহায়তা কর্মসূচির রিসোর্সপুলের এসবিসিসি প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

গৌরনদী প্রতিনিধি, এ,এস,মামুন : সবরিশালের গৌরনদী উপজেলায় মা ও শিশু সহায়তা কর্মসূচির দুই দিনব্যাপী রিসোর্সপুলের এসবিসিসি প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়েছে।

গৌরনদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং মহিলা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল উদ্দীপনামুলক যত্ন মডিউল ১ এর দুই দিন ব্যাপি প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স এর শুভ উদ্বোধন করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও গৌরনদী পৌর প্রশাসক মোঃ আবু আবদুল্লাহ খান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মেহেরুন নাহার মুন্নি উপপরিচালক ,মহিলা বিষয়ক অধিদপ্তর ,বরিশাল এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌরনদী ,বরিশাল।

রিসোর্স পার্সন ছিলেন দৌলতুন নেছা নাজমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আগৈলঝাড়া. বরিশাল এবং প্রশিক্ষন সঞ্চালনার দ্বায়িত্বে ছিলেন গৌরনদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন ।

প্রশিক্ষনে অংশগ্রহণকারী হিসাবে উপস্থিত ছিলেন অত্র উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপজেলা স্বাস্থ্য সহকারী এবং পরিবার কল্যান সহকারীবৃন্দ।