
নুরহোসেন মিয়া, মিরসরাই চট্টগ্রাম প্রতিনিধি : শুক্রবার (২৪ জানুয়ারি ) সকাল ৭টার দিকে মিরসরাই উপজেলা মিঠাছরা এলাকার চট্টগ্রাম মুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই ঢাকার নারায়ণগঞ্জের তুলারাম কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। বার্ষিক শিক্ষা সফরের অংশ হিসেবে চট্টগ্রামের রাঙ্গামাটি, কক্সবাজার দর্শনীয় স্থানগুলোতে পরিদর্শনের উদ্দেশ্য যাচ্ছিলেন তারা।
আহতরা হলেন- শিক্ষার্থী অনিক, নাঈম, বোরহান, বাস চালক জসিম। নিহত মানসিক ভারসাম্যহীন লোক ও আহত বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
আহত বাসের শিক্ষার্থী আমিনুল ইসলাম জানান, নারায়ণগঞ্জের তুলারাম কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগ থেকে ৪০ জন শিক্ষার্থী কক্সবাজার ও রাঙ্গামাটি দেখার জন্য রাতে বাহির হোন। পথে মধ্য ভোরে বাস সড়কের পাশে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুনকে একাধিকবার কলে দিলে তিনি ফোন রিসিভ করেননি। তবে উপ-পরিদর্শক বোরহান উদ্দিন সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
আপনার মতামত লিখুন :