চট্টগ্রামে খাবার তৈরিতে ক্যামিকেল ব্যবহারসহ নানা অভিযোগে কাচ্চি ডাইন রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা | Daily AjKaler Kontho

চট্টগ্রামে খাবার তৈরিতে ক্যামিকেল ব্যবহারসহ নানা অভিযোগে কাচ্চি ডাইন রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
চট্টগ্রামে খাবার তৈরিতে  ক্যামিকেল ব্যবহারসহ নানা অভিযোগে কাচ্চি ডাইন  রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম ব‍্যুরো : চট্টগ্রামে খাবার তৈরিতে অননুমোদিত ক্যামিকেল ব্যবহার ও বাসি খাবার ফ্রিজে সংরক্ষণসহ নানা অভিযোগে কাচ্চি ডাইন রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে নগরীর পতেঙ্গা থানাধীন স্টিলমিল এলাকায় এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অতনু বড়ুয়া।
তিনি জানান কাচ্চি ডাইনের রান্নাঘরে নোংরা ও অপরিষ্কার পরিবেশ এবং ফ্রিজে কোন প্রকার লেবেল সংযোজন না করে খাসির মাংস, মুরগির মাংস এবং জালি কাবাবের কিমা মজুদ করাসহ ফ্রিজে ময়লা জমাট বেঁধে রক্তের স্তর পরিলক্ষিত হয়। এছাড়াও রিগার্ড কেওড়া জল (অননুমোদিত ক্যামিকেল) ব্যবহার করে রান্না করছিলেন তারা। এসব অভিযোগে নিরাপদখাদ্য আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয় ।

অভিযানকালে চট্টগ্রাম মেট্রোপলিটনের নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ মুনতাসির মাহমুদ, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইয়াসিনুল হক চৌধুরীসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।