
ঢাকা কলেজ প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় সংসদে সহ- সভাপতিকে আটক করছে রাজধানী নিউমার্কেট থানা পুলিস।
গতকাল বুধবার (২২ জানুয়ারী) বিকাল সাড়ে ৫ টায় সময়। রাজধানীর সাইন্সল্যাব এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত ছাএলীগ নেতা মশিউর রহমান নামে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
মশিউর রহমানের পিতা- মোঃ মেসবাহ উদ্দিন বর্তমান এইচ-৩৭৭, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, ঢাকা।
স্থায়ী সাং: বাসা-৭৪, গ্রাম-কানাইয়া, শো-কানাইয়া, থানা-গাজীপুর সদর, বাসিন্দা।
মশিউর রহমান নামে এজাহার ভুক্ত একাধিক মামলাগুলো হলো।
১.শাহবাগ থানার মামলা নং ১৪(১০)২০২৪
মশিউর রহমান (সাবেক সহ সভাপতি) ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি। এজাহারে -৫৫ নং আসামি
বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার আসামী। ৮ ই ফেব্রুয়ারী ২০১৮
২.চকবাজার থানা ১৯(১০)২৪ এজাহারে -৮০ নং আসামী বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের মামলায়।
এ বিষয় নিউমার্কেট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাসিন উদ্দিনের কাছে জানাতে চাওয়া তিনি সাংবাদিকদের বলেন, তাকে নিউমার্কেট থানার এক মামলা গ্রেপ্তার করে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হয়েছে। অতিদ্রুত তাকে আদালতে তোলা হবে এবং বিজ্ঞ আদালতের কাছে তার জন্য রিমান্ড চাওয়া হবে বলে সাংবাদিকদের নিশ্চিত করেন।
আপনার মতামত লিখুন :