হোমনায় মনোয়ার সরকারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ | Daily AjKaler Kontho

হোমনায় মনোয়ার সরকারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৬, ২০২৫, ৬:৪৩ অপরাহ্ন
হোমনায় মনোয়ার সরকারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের জেনারেল সেক্রেটারী মনোয়ার সরকারের পক্ষ থেকে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারী) বিকেলে উপজেলার জয়পুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে ১১০ টি অসহায় পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের জেনারেল সেক্রেটারী ও আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মনোয়ার সরকার। এছাড়াও এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় তিনি বক্তব্যে বলেন, এ শীতে অসহায় মানুষদের অনেক কষ্ট সহ্য করতে হয়। পূর্বে অনেক জনপ্রতিনিধি থাকলেও তারা সেরকম ভাবে শীতবস্ত্র বিতরণ করেননি। এ শীতে অসহায় মানুষরা যেন কষ্ট না পায় তার জন্য আমার এ ক্ষুদ্র প্রয়াস। আমি আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত থাকতে চাই।

উল্লেখ্য, ইতিমধ্যে তিনি হোমনা-মেঘনার বিভিন্ন স্থানে প্রায় এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। তার এ শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি জানান।