
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল শুক্রবার সন্ধ্যায় রুদ্র বয়ড়া একুশের মোড় এলাকায় মেসার্স মামুন এলপিজি অটো গ্যাস ফিলিং স্টেশন উদ্বোধন করা হয়।
গ্যাস ফিলিং স্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। গ্যাস ফিলিং স্টেশন উদ্বোধন করেন সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ফয়জুল কবির তালুকদার।
শফিকুল ইসলাম
আপনার মতামত লিখুন :