সাতক্ষীরায় বাস চাপায় ভ্যানচালক নি-হত | Daily AjKaler Kontho

সাতক্ষীরায় বাস চাপায় ভ্যানচালক নি-হত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১, ২০২৫, ৬:০১ অপরাহ্ন
সাতক্ষীরায় বাস চাপায় ভ্যানচালক নি-হত

মিলন বিশ্বাস, (সাতক্ষীরা প্রতিনিধি): সাতক্ষীরায় বাস চাপায় আমানুল্লাহ (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশমাইলে এই দুর্ঘটনা ঘটে।

নি-হত আমানুল্লাহ সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের তালতলা গ্রামের শরিয়াতুল্লাহর ছেলে।প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আমানুল্লাহ তার ভ্যান নিয়ে সাতক্ষীরার দিক থেকে ত্রিশমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইমাদ পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আমানুল্লাহর মৃত্যু হয়।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নুরুল ইসলাম জানান, নিহত আমানুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় বাসটিকে আটক করা সম্ভব হয়নি। স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাজ করছে।