মাদক সেবন তারাগঞ্জে আটক-২ কারা ও অর্থদন্ড | Daily AjKaler Kontho

মাদক সেবন তারাগঞ্জে আটক-২ কারা ও অর্থদন্ড


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৪, ৩:৩৫ অপরাহ্ন
মাদক সেবন তারাগঞ্জে আটক-২ কারা ও অর্থদন্ড

সোহেল রানা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর) : গোপন সংবাদের ভিত্তিতে রংপর তারাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা।

এসময় তারাগঞ্জ বাজারের যমুনা ব্যাংকের সামনে নির্মাণধীন ভবনে মাদক সেবনরত অবস্থায় রাজু আহমেদ (৪৯), পিতা: মৃত মাহতাবউদ্দিন, সাং- অনন্তপুর, তারাগঞ্জ, রংপুর এবং আমিনুর ইসলাম (৩৫), পিতা: মৃত লুতফুর রহমান, সাং- জর্দ্দিপাড়া, তারাগঞ্জ, রংপুর নামে দুইজন ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় ধৃত হোন।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল রানা জানান, ঘটনাস্থলে গিয়ে জনসাধারণকে জিজ্ঞাসা করে জানা গেছে।

তারা দীর্ঘদিন ধরে মাদক সেবন করে এলাকার যুব সমাজকে নষ্ট করছে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট করছে। ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় এবং আসামি নিজে দোষ স্বীকারোক্তি দেওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে অপরাধের মাত্রা বিবেচনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় ১ জনকে ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে।

অতপর এক জনকে ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে।আসামিদ্বয়কে রংপুর কারাগারে প্রেরণ করা হয়েছে। এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।