বলিউড ইন্ডাস্ট্রির বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল আর নেই | Daily AjKaler Kontho

বলিউড ইন্ডাস্ট্রির বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল আর নেই


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ন
বলিউড ইন্ডাস্ট্রির বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল আর নেই

বিনোদন ডেস্ক : বলিউড ইন্ডাস্ট্রির বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এমনটাই জানা গেছে।

মুম্বাইয়ের ওয়াকহার্ট হাসপাতালে সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। শ্যামের মেয়ে পিয়া বেনেগাল ইন্ডিয়ান এক্সপ্রেসকে তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশের দর্শক আগে তাকে যতটা না চিনতো তারচেয়ে বহুগুণ বেশি চিনেছে বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’ ছবিটি করার সময়।

শুধু আর্ট ঘরানা নয়, বাণিজ্যিক ধাচের ছবি করেও তিনি সফল হয়েছিলেন। জীবনঘনিষ্ট গল্প, গভীর মানবিকবোধ ও সুক্ষ আবেগ দারুণভাবে ফুটিয়ে তুলতেন তার সিনেমায়। চলচ্চিত্রশিল্পে অসামাণ্য অবদানের জন্য ১৮৭৬ সালে পদ্মশ্রী ও ১৯৯১ সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন।