বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত উপদেষ্টা হাসান আরিফ | Daily AjKaler Kontho

বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত উপদেষ্টা হাসান আরিফ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২৪, ২:২১ অপরাহ্ন
বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত উপদেষ্টা হাসান আরিফ

আজকালের কন্ঠ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বিমান ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ সময় পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন সরকারের উপদেষ্টা, কর্মকর্তা ও কর্মচারীরা।

হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালন করছে দেশ। সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

উপদেষ্টা হাসান আরিফের রুহের মাগফিরাতের জন্য আজ সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।