৩১ ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব পেশ করা হবে | Daily AjKaler Kontho

৩১ ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব পেশ করা হবে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২৪, ১:১২ অপরাহ্ন
৩১ ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব পেশ করা হবে

চট্টগ্রাম ব‍্যুরো : সব রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে আলাপ-আলোচনা শেষে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব পেশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

আমরা চাই একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। কোনো রকম বাধা দেওয়া হবে না। বাধার সৃষ্টি করা হবে না। আমি আশা করি, সব দলই নির্বাচনে অংশগ্রহণ করবে।’ তিনি আরও বলেন, অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ায় নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি। তবে এবারের নির্বাচনে নির্বাচনী কর্মকর্তারা সব ধরনের প্রভাবমুক্ত থাকবেন।

যে কারণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে।আজ দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনব্যবস্থার সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সঙ্গে মুক্ত আলোচনা শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সংস্কার প্রস্তাব নিয়ে বদিউল আলম মজুমদার বলেন, ‘আমাদের কাছে হাজার হাজার প্রস্তাব এসেছে।