আলীকদম সেনা জোন কর্তৃক খ্রীষ্টানদের বড়দিন উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান | Daily AjKaler Kontho

আলীকদম সেনা জোন কর্তৃক খ্রীষ্টানদের বড়দিন উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন
আলীকদম সেনা জোন কর্তৃক খ্রীষ্টানদের বড়দিন উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান

মোঃ জয়নাল আবেদীন, আলীকদম বান্দরবান : মনোরম নৈসর্গিক দৃশ্যের সমাহার ও বৈচিত্রময় সংস্কৃতি সমৃদ্ধ আমাদের এই সম্প্রীতির বান্দরবান। বান্দরবান পার্বত্য জেলা পাহাড়ী দূর্গম এলাকা হলেও প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ এবং পর্যটন শিল্প বিকাশের অপার সম্ভাবনা থাকায় এটি বাংলাদশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা। এই জেলার মধ্যে উল্লেখযোগ্য দুটি উপজেলা লামা এবং আলীকদম।

সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের বান্দরবান রিজিয়নের আলীকদম সেনা জোন শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় আলীকদম সেনা জোন (৩১ বীর) কর্তৃক পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে অদ্য ২২ ডিসেম্বর ২০২৪ তারিখ রবিবার ১০ ঘটিকায় সেনা জোনের ক্যান্টিন সংলগ্ন হলরুমে খ্রীষ্টানদের বড়দিন উপলক্ষে ৫ টি গীর্জায় ২৫,০০০.০০ (পঁচিশ হাজার টাকা) টাকা অনুদান প্রদান করা হয়। একই সাথে আকুলা ত্রিপুরাপাড়া গীর্জায় একটি হারমনিয়াম ও দুইটি তবলা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ, পিএসসি, ভারপ্রাপ্ত জোন কমান্ডার, আলীকদম সেনা জোন।এসময় প্রধান অতিথি বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে।