ঝালকাঠির নলছিটিতে শহীদ বুদ্ধিজীবীদের দিবস পালিত | Daily AjKaler Kontho

ঝালকাঠির নলছিটিতে শহীদ বুদ্ধিজীবীদের দিবস পালিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৪, ১২:৫৮ অপরাহ্ন
ঝালকাঠির নলছিটিতে শহীদ বুদ্ধিজীবীদের দিবস পালিত

মোঃশাখাওয়াত হোসেন সোহাগ : ঝালকাঠির নলছিটিতে বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

(আজ ১৪ই ডিসেম্বর শনিবার) নলছিটি উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল নয়টায় উপজেলার ফেরিঘাট এলাকার ১৯৭১ এর বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন।পরে নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো:নজরুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল আজিম, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেন চৌধুরী, নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার।

শহীদদের স্মরণে এক মিনিট দাড়িয়ে থাকেন। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।