Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৪, ২০২৪ , ১২:৫৮ অপরাহ্ণ

ঝালকাঠির নলছিটিতে শহীদ বুদ্ধিজীবীদের দিবস পালিত

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃশাখাওয়াত হোসেন সোহাগ : ঝালকাঠির নলছিটিতে বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

(আজ ১৪ই ডিসেম্বর শনিবার) নলছিটি উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল নয়টায় উপজেলার ফেরিঘাট এলাকার ১৯৭১ এর বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন।পরে নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো:নজরুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল আজিম, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেন চৌধুরী, নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার।

শহীদদের স্মরণে এক মিনিট দাড়িয়ে থাকেন। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

প্রিন্ট করুন