
নোয়াখালী জেলা প্রতিনিধি : নোয়াখালীর বসুরহাট পৌরসভা এলাকার জনবহুল স্থানগুলোতে বসানো হয়েছে ডাস্টবিন এবং বিতরণ। ‘আপনার শহর পরিষ্কার রাখুন’ গায়ে লেখা বিশেষ ধরনের ডাস্টবিন এখন শোভা পাচ্ছে বসুরহাট পৌরসভা এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে।
বসুরহাট পৌরসভা সূত্রে জানা যায়, বর্তমানে শহরের রাস্তাঘাট ও মার্কেট গুলোর সামনে প্রায় কয়েকশত প্লাস্টিকের বিশেষ ধরনের ডাস্টবিন ইতিমধ্যে বিতরণ করা হয়েছে ।পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন ডাস্টবিন গুলো থেকে ট্রাকে করে বর্জ্য তুলে নেন।
সরজমিনে দেখা যায়,বসুরহাট পৌরসভায় স্থাপনকৃত ডাস্টবিনগুলো ব্যবহার করতে শুরু করেছেন পৌর নাগরিকরা। এতে করে বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে রাস্তাগুলো পরিচ্ছন্ন হয়ে উঠছে।
তবে কিছু কিছু এলাকায় নাগরিকদের অসচেতনতাও লক্ষ্য করা গেছে। কয়েকটি এলাকায় এখনো ডাস্টবিনের বাইরে ও পাশের ড্রেনেও ময়লা ফেলতে দেখা যায়। এই ডাস্টবিনগুলো ব্যবহার করতে পৌরসভার নাগরিকদেরে আরো সচেতনা হওয়া প্রয়োজন বলে মনে করেন পৌর প্রশাসক ।
পৌর প্রশাসক বিভিন্ন সভা সেমিনারে সকলকে ডাস্টবিন ব্যবহারের আহবান জানান। ডাস্টবিনগুলো নিয়মিত পরিষ্কার করা হয় কিনা এ বিষয়ে নিজে তদারকি করেন।
বসুরহাট বাজারে ব্যবসায়ি শাহাদাত হোসেন বলেন, পৌরসভা বাসিন্দাদের মাঝে ডাস্টবিন বিতরণ করার ফলে আমরা পরিবেশ ও স্বাস্থ্যগত দুই ধরনের উপকার পাচ্ছি। আধুনিক পরিবেশ বান্ধব পৌরসভা নির্মাণে পরিকল্পিত বর্জ্য ব্যাবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বসুরহাট পৌরসভার তত্ত্বাবধানে চলমান বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের মাধ্যমে আমরা নগরবাসী তথা পৌরবাসী স্বাস্থ্য ও পরিবেশগত উভয়দিকে উপকৃত হচ্ছি।
আরেক বাসিন্দা আবু বক্কার সিদ্দিক প্রিন্স বসুরহাট পৌর এলাকায় ডাস্টবিন স্থাপন এবং বিতরণের মাধ্যমে নিদিষ্ট স্থান থেকে প্রতিদিন বর্জ্য অপসারণ করে। পরিবেশ রক্ষায় প্রত্যক্ষভাবে উপকৃত হচ্ছে জনগণ।
এই বর্জ্য অপসারণের ফলে পরিবেশ সুন্দর থাকছে। এই বর্জ্য পূর্বে যেখানে সেখানে স্তুপ আকারে থাকার ফলে নোংরা পরিবেশ ও রোগ জীবাণুর বিস্তার ঘটতো। কিন্তু বসুরহাট পৌর প্রশাসক মহোদয়ের বর্জ্য ব্যবস্থাপনা ও ডাস্টবিন বিতরণের সুন্দর উদ্যোগ গ্রহণের ফলে মানুষ অনেক উপকৃত হচ্ছে,পরিবেশ ভাল থাকছে এবং প্রশংসা কুড়াচ্ছেন।
শহরকে পরিচ্ছন্ন করার একটি অংশ এই ডাস্টবিন স্থাপন এবং বিতরণ। যার ফলে,বাসা-বাড়ী ও দোকানপাটের বর্জ্য নিয়মিত ময়লার বিশেষ গাড়ী দিয়ে নেওয়া হয়। রাস্তাঘাটে ময়লা-আবর্জনা না ফেলে ডাস্টবিন অথবা নির্ধারিত স্থানে ফেললে শহর আরো পরিচ্ছন্ন ও সুন্দর হবে।
আপনার মতামত লিখুন :