চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা : আদালতে প্রধান আসামির জবানবন্দি | Daily AjKaler Kontho

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা : আদালতে প্রধান আসামির জবানবন্দি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২৪, ১:৩৯ অপরাহ্ন
চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা : আদালতে প্রধান আসামির জবানবন্দি

মনিরুল ইসলাম পারভেজ চট্টগ্রাম ব‍্যুরো : বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাস আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী ওসমান গণি জানান, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে আদালতে হাজির করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের জন্য আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা।

পরে আদালতে আসামি চন্দন দাস স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আসামি চন্দন দাস আলিফ হত্যা মামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।