Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১০, ২০২৪ , ১:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা : আদালতে প্রধান আসামির জবানবন্দি

লেখকঃ আজকালের কণ্ঠ

মনিরুল ইসলাম পারভেজ চট্টগ্রাম ব‍্যুরো : বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাস আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী ওসমান গণি জানান, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে আদালতে হাজির করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের জন্য আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা।

পরে আদালতে আসামি চন্দন দাস স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আসামি চন্দন দাস আলিফ হত্যা মামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

 

প্রিন্ট করুন