
খান মেহেদী : সাংবাদিকদের দেশ ছাড়া করার হুমকি দেয়ায় বরিশালের বাকেরগঞ্জে উপজেলায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
রবিবার (৮ডিসেম্বর) বেলা ২ টায় বাকেরগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
বাকেরগঞ্জ প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ইমরান খান সালামের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান, বাকেরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের
সহ-সভাপতি গোলাম মোস্তফা,বাকেরগঞ্জ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি জিয়াউল হক আকন,আনন্দ টিভির বায়েজিদ বাপ্পি প্রমূখ।
মানববন্ধনে দৈনিক দক্ষিণ বঙ্গের সম্পাদক সাইদুর রহমান, দৈনিক সংগ্রামের মোঃ খলিলুর রহমান, দৈনিক মতবাদের শফিকুল ইসলাম নাসির, দৈনিক আমাদের সময়ের বশির আহমেদ, দৈনিক সময়ের বার্তার বিএম রেজাউল, দৈনিক আজকের পরিবর্তনের শাখাওয়াত হোসেন মনির, দৈনিক কালের সাক্ষীর কেএম সোহেল হাসান মুসা,বাকেরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিনহাজুল আবেদীন সুজন, সাংবাদিক এস এম জুয়েল, দৈনিক মুক্ত খবরের জাহিদুল ইসলাম মনির, দৈনিক ভোরের অঙ্গীকারের মাসুদুর রহমান মোর্শেদ, দৈনিক তারুণ্যের বার্তার মোঃ আবুল বাশার, দৈনিক সকালের বার্তার সুমন ভূঁইয়া, সাংবাদিক গাজী মোঃ কবির, এইচএম কামাল মৃধা, দৈনিক সকালের সময়ের মাইনুল ইসলাম, বিডি অপু উপস্থিত ছিলেন প্রমূখ।
আপনার মতামত লিখুন :