নেত্রকোনার আটপাড়ায় অগ্নি কান্ডে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে | Daily AjKaler Kontho

নেত্রকোনার আটপাড়ায় অগ্নি কান্ডে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৪, ২:৫৬ অপরাহ্ন
নেত্রকোনার আটপাড়ায় অগ্নি কান্ডে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃনেত্রকোনার আটপাড়ায় অজ্ঞাতভাবে সৃষ্ট আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আটপাড়া উপজেলা প্রেসক্লাবের অন্যতম সদস্য রফিক তালুকদারের ২টি ঘর ক্ষতি হয়েছে প্রায় ২৫ লাখ টাকা।

গত রোববার (২৪ নভেম্বর) রাত আনুমানিক ২.৩০ টার দিকে উপজেলার তেলিগাতী ইউনিয়নের তেলিগাতী বাজারের খলিফাপট্টি এলাকায় এ ঘটনা ঘটেছে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ঘরের মালিক রফিক তালুকদার বলেন, হঠাৎ করে আমার বাজারের ঘরে আগুনের সূত্রপাত ঘটে এবং আগুন ভয়াবহ রূপ ধারণ করে মুহুর্তেই ছড়িয়ে পড়ে এতে করে আমার ঘরে থাকা একটি জুতার দোকান ও কসমেটিকসের দোকান পুড়ে ছাই হয়ে যায়, এতে করে আমাদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি দাবি ঘরের মালিক ও দোকানের ব্যবসায়ীর৷

আটপাড়া ফায়ার সার্ভিস স্টেশনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান জানান, আগুনের সূত্রপাত কীভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। আগুনে ২টি দোকান পুরোপুরি পুড়ে গেছে। খবর পেয়ে আটপাড়া ফায়ার সার্ভিসের ১টি টিম প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামান বলেন আমি ঘটনাস্থল পরিদর্শন করি এবং তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস পাঠানো হয়।