অভ্যুত্থানে আহত-শহিদদের তালিকা প্রকাশ | Daily AjKaler Kontho

অভ্যুত্থানে আহত-শহিদদের তালিকা প্রকাশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৪, ৩:০২ অপরাহ্ন
অভ্যুত্থানে আহত-শহিদদের তালিকা প্রকাশ

আজকালের কন্ঠ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম জানিয়েছেন, অভ্যুত্থানে শহিদ ও আহতদের তালিকা যাচাই-বাছাই করে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে।

আজ বৃহস্পতিবার দুপুর ২টায় রাজধানীর বিএসএল ভবনের সামনে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা, পুনর্বাসনের রোডম্যাপ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, তালিকা প্রণয়ন ও কার্যক্রম এখনো অব্যাহত। শহিদ পরিবার যারা রয়েছে, তাদের তথ্য সংগ্রহ করা সহজ। যারা আহত রয়েছে তাদের তথ্য ভেরিফাই করা একটু কষ্টকর। আমরা নভেম্বরের মধ্যে তথ্য সংগ্রহ শেষ করব। ৩১ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করব।